এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক বিভাজিত নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট শূন্য পদের সংখ্যা দুই হাজার। ১৪ জুন ২০২৬ তারিখ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

.

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ১৬৭টি শূন্য পদ রয়েছে ঢাকায় ও সবচেয়ে কম বান্দরবান জেলায় (৫টি)। এ ছাড়া চট্টগ্রামে ১০৬টি, কুমিল্লায় ৭৫, ময়মনসিংহে ৭১ ও সিলেটে ৪৮টি শূন্য পদ রয়েছে।

.১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে.

মোট পদের মধ্যে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ হবে। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ১ শতাংশ এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটা ৫ শতাংশ।

বিস্তারিত দেখুন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে

.৬ ব্যাংক নেবে ১৩৩৫ ‘অফিসার’, সবচেয়ে বেশি রূপালী ব্যাংকে ৭৭২ পদ.ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমইএলটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ