এত দূর এসেও তো সেই নাড়াপথেএখনো হাঁটছি; সকালের মিঠা রোদকুয়াশার জাল কেটে নেমে আসে, তাতেগা ডুবিয়ে পড়ে আছি শৈশবের দিনে;দূর্বার পাতায় যে শিশিরের ফোঁটালেগে ছিল, এখনো তা চোখের সামনেআলোর বাবল হয়ে ফুটে আছে, সেইপিঠার সুঘ্রাণ এসে মগ্ন করে রাখেজীবন এখানে এসে ইট-পাথরেরদেয়ালে আটকা, চাঁদের আলোর চেয়েশহরের বৈদ্যুতিক বাতি বেছে নিয়ে,ব্যস্ততা, উদ্বেগ নাগরিক জীবনেরশীত এলে পিঠা আর কুয়াশার ঘ্রাণনদীতীর, বক পাখি, ভোরের উড়ান

প্রকাশক থেকে সশস্ত্র বিপ্লবী
২০ জুন, ২০২৬ এ ৭:৩০ অপরাহ্ণ





