আসর ফিফা বিশ্বকাপের ২০২৬ সংস্করণের পর্দা উঠছে আজ। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল আসর। উদ্বোধনী ম্যাচের আগে থেকেই আয়োজক শহরগুলোতে বইছে উৎসবের হাওয়া। নিউইয়র্ক থেকে মেক্সিকো সিটি, হিউস্টন থেকে বিভিন্ন ফ্যান জোন—সবখানেই ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস চোখে পড়ছে। কেউ স্মৃতির ফ্রেমে বন্দী করছেন বিশ্বকাপের মুহূর্ত, কেউ জাতীয় দলের জার্সি পরে অপেক্ষা করছেন প্রিয় দলের জন্য। শহরের দেয়ালে আঁকা হচ্ছে রঙিন ম্যুরাল, রাস্তায় শোভা পাচ্ছে বিশ্বকাপ শিরোপার বিশাল প্রতিরূপ। স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ঢল আর আকাশ থেকে দেখা সাজসজ্জা জানান দিচ্ছে চার বছর পর আবারও শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞ।
‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে পাকিস্তানকে কটাক্ষ আমিরাতের সাবেক উপদেষ্টার
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:৩৯ অপরাহ্ণ