আই স দ্য বেস্ট মাইন্ডস অব মাই জেনারেশন
ডেস্ট্রয়েড বাই ম্যাডনেস, স্টার্ভিং হিস্টেরিক্যাল নেকেড,
—‘হাউল’, অ্যালেন গিন্সবার্গ
সত্যপঙ্ক্তিতে
তুমি কি জীবিতদের মুখ দেখতে পাচ্ছ?
আগামীর ক্ষয়িষ্ণু জরায়ুতে তুমি কি জন্ম নেবে?
স্ট্যাচু অব লিবার্টির সম্মুখে
পঞ্চাশটি তারামার্কা পতাকা
শিশ্ন আর পাছায় জড়িয়ে
দুই পা গাধা ও হাতির পিঠে রেখে তিনি পড়ছেন:
‘আমেরিকা হোয়েন উইল উই এন্ড দ্য হিউম্যান ওয়ার?
গো ফাক ইয়োরসেলফ উইথ ইয়োর অ্যাটম বম্ব।’
‘ভয়ের করপোরেট বেশ্যাবৃত্তি’র ব্যবসা
পুঁজিবাদ কখনো করবে না শেষ।
‘যৌন আহ্লাদ’–এর উৎসবে
যুবক–যুবতী বহন করছে নিষ্ক্রিয় লিঙ্গ।
‘এইডস রোগ আক্রান্ত এই গ্রহ’,
আমরা স্বপ্নপীড়িত প্রজাকুল।
আসছে না ভোর।
কখনো হিন্দুবাদে, কখনো–বা বৌদ্ধমন্ত্রে
অ্যালেন সাধু আর সন্ন্যাসী।
‘আ ব্যালাড অব স্কেলিটনস’
নগ্ন সভ্যতার সারাৎসার।
পৃথিবীতে প্রতিদিন বড় হচ্ছে ‘যশোর রোড’।
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ