শীতের শুরুতে যখন কুয়াশার শৈশব চারদিকেমাঠে ও বাগানে, আমরা ঠান্ডা হাতের তালুতেতুলে ধরি আমাদের স্বপ্নকাতর অস্তিত্ব!এখনো যে স্বর্গের টুকরোর মতো ছোট ছোটবনভূমি আছে গ্রাম–বাংলাদেশেতারা শীতের শুরুতে আহ্লাদিত হয়ে ওঠেজলাভূমির কিনারে কিনারে;লাজুক গুইসাপ শীতের সংশয় নিয়েআস্তে-ধীরে পার হয় বনপথ।গত মৌসুমে যারা ভালোবাসা পায়নিসেই নিঃস্ব পাখিদের দল এসে জোটেআমার জঙ্গলবাগানে। আর শোনো,আমি নই, তারাই ভালো বলতে পারেকোন কুঁড়ি ফুল হবে, কোন পাতা ঝরবে অকালেআমিও অপেক্ষায় থাকি তাদেরই মতোকুয়াশামাখা সাতসকালে গাছপাতার ভেতরথেকে আসা সবুজ সাইরেন শুনতে পাব কখন!
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ