আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার ঢাকা–খুলনা মহাসড়কে দোলা পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকায় টাকা ঢেলেও জলাবদ্ধতা—আউটলেট ও সক্ষমতার প্রস্তুতি নিয়ে প্রশ্ন
১৩ জুলাই, ২০২৬ এ ২:১২ পূর্বাহ্ণ





