লুকাতে লুকাতে আমি আলোর কথা ভাবিদূরে পাহাড়–চূড়ায়একাকী দাঁড়ানো এক জুমঘরকেউ নেই তাতে, কিছু নেইইগল ডানার ছায়াথেমে থেমে চলে যায় তীর্যক রেখায় সুর তোলেতাকে থামাতে চাইদেখাতে চাই মানুষের মগ্ন মিলনের ঝাঁক।তুমি কোথা থেকে আসো? কোথায় চলে যাও?এ প্রশ্নের মীমাংসা না রেখেইশিকারি ইগল সুতীব্র করে তার নিষিদ্ধ নখরক্ষতাক্ত করে চোখ, ঠোঁট আর বুকের দুপাশআর তখন অন্ধকারের বিপরীতে আমার খোয়ানো দুচোখআলোর উষ্ণতা খোঁজে!দেখে, ধূসর জমিনে দূরে দাঁড়ানো এক জুমঘরহাতের তালুতে কাঁপে।কৃষ্ণপক্ষ রাত আরও ঘন, আরও নিবিড় হলেমিলনের শেষ শীৎকারধীরে পাহাড় গড়িয়ে নামে।
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ