গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ এখন বেশির ভাগ ক্ষেত্রে বিএনপি ও তাদের ঘনিষ্ঠজনদের হাতে। ঢাকায় অস্থায়ী ২১টি হাটের মধ্যে উত্তরে ১১টি ও দক্ষিণে ৮টি হাট সরাসরি বা নেপথ্যে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতারা ইজারা নিয়েছেন। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্তরাও দু-একটি হাট পেয়েছেন। নগর–পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেছেন, ক্ষমতার পালাবদল হলেও সুযোগের সমতা নিশ্চিত না হওয়া ভালো ইঙ্গিত নয়।
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান
২৩ আগস্ট, ২০২৬ এ ১০:৫৭ অপরাহ্ণ