হয়তো অনেক সময় পেরিয়েআবার পদ্যপানেফিরে তাকালেই আটকে পড়িপরিচিত কোনো গানে—গানের অতলে ঘাপটি মারাসুর যত আততায়ীকোনো নথি নেই কত হত্যায়ভালোবাসারাই দায়ীভালোবাসারাই দুমড়েমুচড়েউপড়ে দিল গাছঝোড়ো হাওয়ারাই উপদেশ দিল‘ভালোবাসা খেয়ে বাঁচ’এই বেঁচে থাকা ধরতে পারে নাগদ্য-পদ্য-বাক্যমুহূর্তরা হারিয়ে না গেলেদিতে পারত সাক্ষ্যকত হতবাক বাস্তবতাকতবার ভ্যাবাচেকাভালোবাসা এক বদভ্যাসসেই কথা তো লেখা—পাইনি কোনো শাস্ত্রগ্রন্থেকেউ বলেনি আগেকেউ বলেনি সামনে গেলেই‘ধরবে তোকে বাঘে’আমিও বোকা, হাঁটতে গিয়েছিচিরাচরিতের বিপরীতেসাঁতরে সাঁতরে হাতড়ে চলেছিজলস্তন, এই মাঘনিশীথেকী যেন পেতে, কী যেন দিতে!