ফ্রান্সে জন্মগ্রহণ করা অ্যাঞ্জ-ইয়ান বনি ২০২৬ ফিফা বিশ্বকাপে আইভরিকোস্টের প্রতিনিধিত্ব করবেন। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলে খেলা সত্ত্বেও এই ২২ বছর বয়সী ইন্টার মিলানের ফরোয়ার্ডকে আইভরিকোস্ট কোচ এমার্স ফাই বিশ্বকাপের চূড়ান্ত দলে নিয়েছেন।

বনির পিতৃপুরুষের দেশ আইভরিকোস্ট। ৮ মে ফিফা তার জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করে।

বনির সঙ্গে আইভরিকোস্টের বিশ্বকাপ দলে স্থান পেয়েছেন ফ্রান্সে জন্মগ্রহণকারী ২৩ বছর বয়সী ফরোয়ার্ড এলি ওয়াহি। তিনিও ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এ বছরের শুরুতে জাতীয়তা বদলে নেওয়ার পর গত মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে আইভরিকোস্টের হয়ে অভিষেক হয় তার।

আগামী ৪ জুন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতির ম্যাচে মাঠে নামতে পারেন ওয়াহি এবং বনি। এবারের বিশ্বকাপে আইভরিকোস্ট গ্রুপ ‘ই’-তে ইকুয়েডর, জার্মানি ও কুরাসাওয়ের সঙ্গে খেলবে। ১৪ জুন প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইকুয়েডর।

গোলকিপার: ইয়াহিয়া ফোপানা, মোহামেদ কোনে, আলবান লাফোঁ।
ডিফেন্ডার: ইমানুয়েল অ্যাগবাদু, ক্লেমেন্ট আকপা, উসমান দিওমান্দে, গুয়েলা দুয়ে, ঘিসলাইন কোনান, ওডিলন কসুউনু, ইভান এনডিকা, উইলফ্রিড সিঙ্গো।
মিডফিল্ডার: সেকো ফোপানা, পারফেইট গুইয়াগন, ক্রিস্ট ইনাও উলাই, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, জিন-মিকেল সেরি।
ফরোয়ার্ড: সাইমন আদিংরা, অ্যাঞ্জ-ইয়ান বনি, আমাদ দিয়াললো, উমর দিয়াকিতে, ইয়ান দিওমান্দে, ইভান গেসান্দ, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলি ওয়াহি।