সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (আইটি) পদে ১৬৬টি শূন্য পদ পূরণের জন্য প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই পদগুলোর জন্য প্রায় ৬ হাজার ৮০০ প্রার্থী আবেদন করেছেন।

পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ মে ২০২৬ (শুক্রবার) বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। মোট ৩ ঘণ্টার এই পরীক্ষায় প্রিলিমিনারি (এমসিকিউ) অংশের জন্য ১ ঘণ্টা এবং লিখিত অংশের জন্য ২ ঘণ্টা সময় নির্ধারিত হয়েছে।

পরীক্ষার কেন্দ্র হিসেবে ঢাকার তেজগাঁও এলাকার তিনটি প্রতিষ্ঠান নির্ধারিত করা হয়েছে—তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এবং তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

যেসব প্রার্থী ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

২. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।

৩. পরীক্ষার সময় মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।