দেশে ক্রীড়াবিজ্ঞানে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কাজ করে যাচ্ছে। ঢাকার সাভারে অবস্থিত এই প্রতিষ্ঠানে এক বছর মেয়াদির ক্রীড়াবিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-স্পোর্টস সায়েন্স কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ জুন ২০২৬ পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ জুন ২০২৬ তারিখে বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান শাখায় বেলা ১১টায়। কোর্সটি শুরু হবে ১ জুলাই ২০২৬ থেকে।

এই ডিপ্লোমায় ক্রীড়াবিজ্ঞানের চারটি বিষয় পড়ানো হয়। এগুলো হলো: ১. এক্সারসাইজ ফিজিওলজি, ২. স্পোর্টস সাইকোলজি, ৩. স্পোর্টস বায়োমেকানিকস, ৪. সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)।

যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পরীক্ষার মধ্যে কমপক্ষে একটিতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.২৫ থাকতে হবে।

বিষয়ভিত্তিক যোগ্যতার মধ্যে: এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিকসে ভর্তির জন্য বিজ্ঞানে স্নাতক হতে হবে। স্পোর্টস সাইকোলজিতে স্নাতকে মনোবিজ্ঞান বা দর্শন বিষয়ে ডিগ্রিধারী আবেদন করতে পারবেন। সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)তে বিপিএড/এমপিএড ডিগ্রিধারী বা ন্যূনতম স্নাতকসহ বিভাগীয় পর্যায়ের খেলোয়াড়/প্রশিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

রেজিস্ট্রেশন ও ভর্তি ফি ৫০০০ টাকা। এছাড়া ফেরতযোগ্য জামানত হিসেবে আরও ৫০০০ টাকা জমা দিতে হবে। মাসিক ফি ৫০০ টাকা।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। বিকেএসপির ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেজিস্ট্রেশন’ ক্লিক করে প্রক্রিয়া সম্পন্ন করুন।

*আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে