দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজবশির গ্রুপ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। ফলে ইএসডিওর অনুমোদিত সদস্যরা আকিজবশির গ্রুপের বিভিন্ন প্রিমিয়াম নির্মাণসামগ্রীতে বিশেষ মূল্যছাড় এবং সেবাসুবিধা পাবেন।
আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম এবং ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শাহিদ উজ জামান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে, আকিজবশির গ্রুপের দেশব্যাপী ‘সিলেকশনস’ ফ্ল্যাগশিপ শোরুম প্ল্যাটফর্ম থেকে সদস্যরা আন্তর্জাতিক মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজা ও গ্লাস বিশেষ মূল্যে কিনতে পারবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত নির্মাণসামগ্রী আরও সহজলভ্য হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক অংশীদারিত্ব শক্তিশালী হবে বলেও তারা আশা করেন।
এই বিশেষ ছাড় প্রযোজ্য হবে দেশের সুপরিচিত ব্র্যান্ড আকিজ সিরামিকস, রোসা, আকিজ বোর্ড, আকিজ ডোর এবং আকিজবশির গ্লাসের পণ্য ক্রয়ে। এছাড়া সদস্যরা দ্রুত অর্ডার প্রসেসিং, অগ্রাধিকারভিত্তিক সেবা এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সুবিধাও পাবেন।






