জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত হয়েছে। গতকাল বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মে ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ডিটিটিআই) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ, পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং যোগ্য প্রার্থীদের তালিকা বিএমইটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






