জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেল্থ অ্যালায়েন্স (এনএইচএ) হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে। আক্রান্ত শিশুদের পরিবারগুলোকে সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
এনএইচএর আহ্বায়ক শাদরুল আলম ও সদস্যসচিব মো. আবদুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু হয়েছে। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে হাসপাতালভিত্তিক স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামে আক্রান্ত শিশুদের পরিবারের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক মো. জুলফিকার (01710498909) ও মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক সাইয়েদ (01706520987) ও সানি (01558959650), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন (01608073642) ও মাজহারুল ইসলাম (01540752487) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে চিকিৎসক তন্নী শেখ (01999398779), আল আমিন (01718662463), হাবিব (01533794744) ও তাওফিক ইমন (01310938573)-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এছাড়া, ঢাকার মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালে চিকিৎসক মো. মনিরুজ্জামান (01770591529) ও উসামা (01826711924) এবং মিরপুরে অবস্থিত ডা. এম আর খান শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে চিকিৎসক আশিকুর রহমান শুভর (01676565118)-এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে এনএইচএ।






