বাংলাদেশ ব্যাংক মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে জমা দেওয়া যাবে। শেষ তারিখ ২ জুন ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা

পদসংখ্যা: ১

চুক্তির মেয়াদ: ২ বছর (নবায়নযোগ্য)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আইনবিষয়ক পেশায় দেশি/বিদেশি উচ্চ আদালতে (আপিল বিভাগসহ) ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে অথবা [email protected] ই-মেইলে ২ জুন ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ

২ জুন ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্যসংবলিত কার্যপরিধি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।