প্রগতি ইনস্যুরেন্স কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে একজনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২১ মে ২০২৬-এর মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
পদসংখ্যা: ১
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ১০ কোটি টাকার বেশি ব্যবসা সৃষ্টির অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ২০ বছরের বেশি অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক রিইনস্যুরেন্স বাজারে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা ও রিইনস্যুরেন্স ব্রোকারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বনিম্ন ৪০ থেকে সর্বোচ্চ ৬৪ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ সিভি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ২১ মে ২০২৬-এর মধ্যে চেয়ারম্যান, প্রগতি ইনস্যুরেন্স পিএলসি, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬






