আজ বুধবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্যে সংকটসহ বিভিন্ন কারণে দুই মাস ধরে বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে, যদিও বাড়তি প্রবণতাই বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরে ডলারের দাম ওঠানামা করছে, তবে গত এক মাসে এর দাম কিছুটা বেড়েছে।
আজ মুদ্রাবাজারে মিশ্র চিত্র লক্ষ্য করা যাচ্ছে। দাম কমেছে ইউরো, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারে। অপরিবর্তিত রয়েছে রুপি ও ইউয়ানের দাম। পাউন্ডের দাম বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে এগুলো বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।






