সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ে নির্মাণশ্রমিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে মোট ৮৮ জন শ্রমিকের ব্রুনাই যাওয়ার সুযোগ রয়েছে। ১১ মে বোয়েসেল তাদের ওয়েবসাইটে নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

যোগ্যতা ও বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে আবেদনকারীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুবিধা

নির্বাচিত শ্রমিকরা প্রতিদিন ২০ ব্রুনাই ডলার বেতন পাবেন। এছাড়া আরও কয়েকটি আকর্ষণীয় সুবিধা রয়েছে—

বাসস্থান ও চিকিৎসা: নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকার এবং চিকিৎসার খরচ বহন করবে।

বিমানভাড়া: ব্রুনাই যাত্রার বিমানভাড়া কোম্পানি দেবে।

অন্যান্য: ব্রুনাইয়ের শ্রম আইন অনুসারে সব সুবিধা পাওয়া যাবে।

চাকরির শর্ত

চাকরির প্রাথমিক চুক্তির মেয়াদ দুই বছর, যা পরে নবায়নযোগ্য। কর্মীরা সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করবেন। অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমের সুযোগ থাকবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়

আবেদনের সুযোগ রয়েছে ১৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত।