প্রথম টেস্টের একই দল নিয়ে বাংলাদেশ সিলেটে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে। বৃষ্টির আশঙ্কায় ম্যাচটি সিলেট থেকে ঢাকায় স্থানান্তরের আলোচনা হয়েছিল।
কিন্তু বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমন কোনো পরিবর্তন হচ্ছে না। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট।
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান






