ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি–বিআইএসইডব্লিউ) নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স চালায়। এই আইটি স্কলারশিপ প্রোগ্রাম চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন খাতে কোর্স পরিচালনা করে। কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এর মাধ্যমে এখন পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ আইটি পেশাদার তৈরি হয়েছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত।
আইএসডিবি–বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে গঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের উদ্দেশ্যে এটি নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে।
• প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স।
• এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রোগ্রাম।
• দেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণগুলোর অন্যতম।
• কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার।
- ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেস অ্যান্ড ওয়ার্ডপ্রেস।
- ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট।
- ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট।
- নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
- গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।
- আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড।
- ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট।
- নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন।
- গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস।
- ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট।
- ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স।
- থ্রিডি (3D) ভিজ্যুয়ালাইজেশন।
স্কলারশিপ–সম্পর্কিত তথ্য জানতে এখানে ক্লিক করুন
রাউন্ড ৭৩–এর আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬
অনলাইনে আবেদন করার ঠিকানা: apply.isdb–bisew.info
বিস্তারিত তথ্য জানতে: www.isdb–bisew.org






