ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার বেলা ১১টার আগে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) মুক্তকণ্ঠকে শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।






