প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডের মতো তিন তারকা পেসারকে বাদ দিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের ক্যাপ্টেনশিপে এই দল ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে, যাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছে।

ঢাকায় পা দেওয়ার আগে অস্ট্রেলিয়া দল পাকিস্তানে তিন ওয়ানডে খেলবে। সেখানকার সফরেও কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে ধরা হয়নি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েলকেও রাখা হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা স্টিভ স্মিথও অনুপস্থিত। মার্কাস স্টয়নিস ও ম্যাথু শর্টকেও দলে নেওয়া হয়নি।

ট্রাভিস হেড (সানরাইজার্স হায়দরাবাদ), কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস (সবাই পাঞ্জাব কিংস) আইপিএল শেষ করে ভারত থেকে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

মোট তিনটি সিরিজের স্কোয়াডে ২৪ জন ক্রিকেটার রাখা হয়েছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যে প্রথম ওয়ানডে ৯ জুন। পরের দুটি ওয়ানডে ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু ১৭ জুন, পরের দুটি ১৯ ও ২১ জুন।

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।