তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) শপথ নেওয়ার পরপরই সরকারি দায়িত্বে কাজ শুরু করেছেন।

আজ রোববার শপথ গ্রহণের পর প্রথম সরকারি আদেশে সই দেন থালাপতি বিজয়। এতে জনকল্যাণের জন্য তামিলনাড়ুর নতুন রাজ্য সরকার আবাসিক গ্রাহকদের ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করবে।

এছাড়া, নারীদের সুরক্ষা নিশ্চিত করতে তামিলনাড়ুতে একটি বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

নাটকীয়তা পেরিয়ে শপথ নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন থালাপতি বিজয়। আজ স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তিনি শপথ নেন। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। একই সঙ্গে নতুন সরকারের ৯ মন্ত্রীও শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে এসেছিলেন।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮টি আসন প্রয়োজন ছিল। গত শুক্রবার পর্যন্ত থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সমর্থনে ১১৬ আসনে আটকে ছিল। ফলে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি।

থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কাল। কয়েকদিনের নাটকীয়তার পর ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসন নিশ্চিত করে টিভিকে জোট সরকার গড়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন থালাপতি। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এ প্রথম কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করল।

তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের পথে বাধা কাটল অভিনেতা থালাপতির।