জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৭০ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ করবে। পর্তুগিজ, স্প্যানিশ, জাপানিজ, রাশিয়ান, ফ্রেঞ্চ ও ইটালিয়ান—এই ছয়টি ভাষায় দক্ষ প্রার্থীরা প্যানেল তৈরির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ১১ মে’র মধ্যে ডাকযোগে আবেদন জমা দিতে হবে।

মোট ৭০টি পদের বিস্তারিত হলো:

পর্তুগিজ ভাষা: ০৬ জন

স্প্যানিশ ভাষা: ০৬ জন

জাপানিজ ভাষা: ৪০ জন

রাশিয়ান ভাষা: ০৬ জন

ফ্রেঞ্চ ভাষা: ০৬ জন

ইতালিয়ান ভাষা: ০৬ জন

পর্তুগিজ, স্প্যানিশ, রাশিয়ান ও ফ্রেঞ্চ ভাষায় ন্যূনতম Level- B1 পাস থাকতে হবে। জাপানিজ ভাষার জন্য ন্যূনতম এইচএসসি পাসসহ JLPT N3/সমমান লেভেল পাস প্রয়োজন। ইতালিয়ান ভাষায় ন্যূনতম Level-A2 পাস করতে হবে।

সংশ্লিষ্ট দেশে তিন বছরের বেশি সময় অবস্থানকারী বা স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে এক বছরের বেশি ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

নিযুক্ত প্রশিক্ষকরা প্রতি ঘণ্টায় ৮০০ টাকা সম্মানী পাবেন, তবে একদিনে সর্বোচ্চ ৪ ঘণ্টার সম্মানী প্রাপ্য।

আবেদনের জন্য বিএমইটির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি সহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

সব ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা ১৫ মে ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্র: ঢাকার মিরপুরের ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’(ডিটিটিটিআই)।

গত ২৬ মার্চ ২০২৬ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ইতিমধ্যে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করতে হবে না।