ব্র্যাকের ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রামে শিক্ষানবিশ নিয়োগের জন্য আবেদন গ্রহণ চলছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপ প্রোগ্রামে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক পর্যায়ের শেষ সেমিস্টারের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য। সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

জার্মানির অপরচুনিটি কার্ড: শিক্ষার্থীরা আবেদনপদ্ধতি ও বিস্তারিত জেনে নিন।

প্রোগ্রামে নির্বাচিতরা ঢাকায় ব্র্যাকের হেড অফিসে কাজ করবেন এবং সারা দেশে ব্র্যাকের ফিল্ড অফিসে ভিজিটও দিতে হবে।

আগ্রহীরা ব্র্যাকের ওয়েবসাইটের https://www.brac.net/get-involved/internship/bridge-internship/ লিংকে গিয়ে বিস্তারিত তথ্য দেখে ‘APPLY NOW’ বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।