জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতের অধীনে শূন্য পদে ২০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত তারিখে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য—
প্রতিষ্ঠান: জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদের সংখ্যা: ২০টি।
আবেদন শুরু: ১২ মে ২০২৬ (সকাল ১০টা)।
আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬ (বিকেল ৪টা)।
আবেদনপদ্ধতি: টেলিটকের মাধ্যমে অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd
পদের নাম ও যোগ্যতা—
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৩টি।
গ্রেড: ১৩।
বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
২. পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১৭টি।
গ্রেড: ২০।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা—
১ মে ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আগ্রহী প্রার্থীরা mopa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন।
আবেদন ফি—
প্রথম পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২/- টাকা। দ্বিতীয় পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬/- টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম দিয়ে ফি জমা দিতে হবে।
এসএসএমএস করার নিয়ম—
প্রথম এসএসএমএস: MOPA <স্পেস> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
দ্বিতীয় এসএসএসএমএস: MOPA <স্পেস> YES <স্পেস> PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষায়)—
মৌখিক পরীক্ষায় মূল কাগজপত্র দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
১. সব শিক্ষাগত সনদপত্র।
২. নাগরিকত্ব সনদ।
৩. চারিত্রিক সনদ (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক)।
৪. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মসনদ।
৫. অনলাইন আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
৬. কোটা থাকলে প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ লিংক—
আবেদন লিংক: mopa.teletalk.com.bd
অফিসিয়াল সাইট: mopa.gov.bd






