পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের বৈঠকে শুক্রবার শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা দেন। তিনি জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনে শুভেন্দুর নামই একমাত্র প্রস্তাবিত হয়েছিল।
এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। তিনি নন্দীগ্রামেও জয়লাভ করেছেন, যেখানে ২০২১ সালেও মমতাকে হারিয়েছিলেন।






