ঘরোয়া ফুটবল লিগ এখন চূড়ান্ত রোমাঞ্চের দ্বারপ্রান্তে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৬তম রাউন্ডে আজ গাজীপুরে আবাহনী লিমিটেড ২-০ গোলে পিডব্লুডিকে হারিয়েছে। অন্যদিকে, ঢাকায় বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি-র মধ্যে ঘটনাবহুল ম্যাচে ৬৩ মিনিটে বিদেশি খেলোয়াড় বদলি নিয়ে জটিলতা দেখা দিলে খেলা ৭২ মিনিট বন্ধ ছিল। পরে খেলা পুনরায় শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় ম্যাচের স্কোরলাইন ১-১।

শেষ পর্যন্ত এই স্কোরলাইন থাকলে আবাহনী ও কিংসের মধ্যে পয়েন্টের ব্যবধান একে নেমে আসবে। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। তবে কিংস ম্যাচ জিতলে ব্যবধান তিনটিই থাকবে।

দিনের অন্যান্য ম্যাচে ফর্টিস এফসি ৭-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেনসকে উড়িয়ে দিয়েছে। ফর্টিসের হয়ে পা ওমর বাবু চার গোল করেন।

বিস্তারিত আসছে...