গতকাল বুধবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, সামার–২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীদের জন্য এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত ও উৎসবময় পরিবেশ গড়ে তুলেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ‘ল’-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
‘অ্যাডমিশন ফেস্ট, সামার–২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের ভর্তি ফি-তে ৭৫% ছাড় এবং টিউশন ফিতে ১০% স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া উপহারও রয়েছে। মাসজুড়ে এই ফেস্টে শিক্ষার্থীদের জন্য থাকবে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং।






