শেরেবাংলা স্টেডিয়াম থেকে মুক্তকণ্ঠের ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, ঘরের মাঠে এখন পর্যন্ত ৩৬ বার টস হেরেও বাংলাদেশ মাত্র ৬ ম্যাচেই জয় পেয়েছে। সবগুলো ম্যাচই হয়েছিল জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

পিচে ঘাস থাকায় প্রথমদিকে পাকিস্তানের পেসাররা সুবিধা পাওয়ার কথা। তবে বাংলাদেশেরও সুযোগ রয়েছে। সাম্প্রতিক আটবার যখন বাংলাদেশ প্রথম ইনিংসে তিনশো রানের বেশি করেছে, তখন কোনো ম্যাচেই তারা হারেনি। একটি ড্র এবং বাকি সাত ম্যাচেই জয় হয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন গতকালই বলেছেন, তারা চারশো রান করতে চান!

আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

পাকিস্তানের জার্সিতে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হচ্ছে।

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে নামতে হবে।

শেরেবাংলা স্টেডিয়াম থেকে মুক্তকণ্ঠের ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, পিচে ঘাস রয়েছে। এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর হতে পারেন নাহিদ রানা। টসের পাঁচ মিনিট আগে তাকে দেখা গেছে উইকেটে বল হাতে ‘শ্যাডো’ করতে। অন্যরাও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন।

গত কয়েক দিনে ঢাকায় নিয়মিত বৃষ্টি হলেও আজ মিরপুর টেস্ট শুরুর দিন আবহাওয়া রৌদ্রজ্জ্বল।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানের মোকাবিলায় বাংলাদেশ। ম্যাচের আগে পাকিস্তান দল দুঃসংবাদ পেয়েছে। চোটের কারণে তারকা ব্যাটসম্যান বাবর আজম প্রথম টেস্টে খেলছেন না

বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন দাবি করেছেন, গত কয়েক বছর ধরে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ এগিয়ে

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট লড়াইয়ে গল্প জানতে ক্লিক করুন এই লিংকে—মুলতান থেকে পিন্ডি—দুঃস্বপ্ন থেকে বাংলাদেশের গৌরবের গল্প

এই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসের লক্ষ্য নাজমুল জানিয়ে দিয়েছেন—৮০ ওভার হোক কিংবা ১২০ ওভার, বাংলাদেশ চায় ৪০০ করতে

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘প্রতিশোধ’ নেওয়ার চিন্তা নেই পাকিস্তানের