রাজধানীতে শিশুদের খেলার মাঠ ও পার্কগুলোতে অযত্নের ছাপ স্পষ্ট। প্রয়োজনীয় তদারকি না থাকায় বিনোদনের সরঞ্জামগুলো অকেজো হয়ে পড়ছে। কোথাও খেলার সামগ্রী তালাবদ্ধ, আবার কোথাও ভাঙা দোলনায় দড়ি বেঁধে ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। পার্কের ভেতরে জমে থাকা পানি ও ময়লায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। এতে ব্যাহত হচ্ছে শিশুদের স্বাভাবিক বিকাশ, বাড়ছে রোগবালাইয়ের শঙ্কা। রাজধানীর বিভিন্ন মাঠ ও পার্ক ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা হয়েছে।

ভাঙন, দখল আর অবরুদ্ধ দশা, প্রতিবন্ধী মেয়েকে নিয়ে নদীর পাড়ে বৃদ্ধার মানবেতর জীবন
২২ জুন, ২০২৬ এ ৯:১৫ পূর্বাহ্ণ





