ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে দেড় বছর ধরে স্থবির অবস্থায় থাকা ৪০টির বেশি দ্বিপক্ষীয় সহযোগিতা প্রক্রিয়া ভারত সতর্কতার সঙ্গে সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, ভারত বাংলাদেশের কোনো দলের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ সমর্থন করেনি, বরং সব সরকারের সঙ্গেই কাজ করে এসেছে। মিশ্রি উল্লেখ করেন, দিল্লি-ঢাকা সম্পর্ক পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে গড়ে উঠবে। শেখ হাসিনার দিল্লি অবস্থান নিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির ইস্যু দিল্লি-ঢাকা সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না।