যখন তুমি একা—একলা যেন দুপুরবেলাহঠাৎ করে যদিবা পাও নিজের সাথে দেখাআলতো করে তার মাথায় বুলিয়ে হাত আরলুকিয়ে মুখ, পালিয়ে যেয়ো চোরের মতো, মাথানিচু, কণ্ঠ ভেজা বুকটা ফাঁকা পরাজিতেরনিজের দেখা নিজেই পেলে, বিপজ্জনক হলোবলতে পারো, ছন্নছাড়া কান্না কেন তোমায় পেল?যখন তুমি একা—একলা যেন দুপুরবেলাহঠাৎ করে যদিবা পাও নিজের সাথে দেখাআলতো করে তার মাথায় বুলিয়ো হাত আরপালিয়ে যেয়ো পালিয়ে যেয়ো ভীষণ দূরে তারনিজের দেখা নিজেই পেলে বিপজ্জনক হলোবলতে পারো, মানুষখেকো বাঘটা কেন তোমায় পেল?
কেক
১৬ আগস্ট, ২০২৬ এ ১:৫৮ অপরাহ্ণ