দলিত কথাটা কখনো বলেনি কোনো দলিত মানুষ।জুতোয় দলে যাওয়া জীবিত একটা কথা হতে পারে।দলনের আর্তনাদ তাদের মতন কেউ শোনে নাই।দড়মার ভাঙাচোরা বেড়া ভেদ করেঘরে ঢোকে ভাঙাচোরা রোদ।তাদের তাদের পুঁজি: ভাত খোঁজা ঘাম।স্তম্ভদের পুঁজি: শিকারের নিয়মকানুন।কজন পোশাকি চিন্তক চিন্তার উৎসবে দলিত চিন্তাবিদ।
‘কামান’ ও অন্যান্য কবিতা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩০ পূর্বাহ্ণ