চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে সেমিফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ–আর্সেনাল ম্যাচটি শেষ হয়েছে ১–১ গোলের সমতায়। এ ম্যাচে গোলের নতুন রেকর্ড গড়েন আতলেতিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। একই ম্যাচে নিজেদের অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। রেকর্ড ও মাইলফলকের এসব গল্প জেনে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়।  
.
.

আতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে ১০ বা তার বেশি গোল করা প্রথম ফুটবলার হুলিয়ান আলভারেজ।

.
১৩
.

চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। এখন পর্যন্ত ১৩ ম্যাচ অপরাজিত আছে দলটি। ২০০৫-০৬ মৌসুমে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকা আর্সেনাল সেবার ফাইনাল খেলেছিল।

.
১৮
.

আর্সেনালের গোলমুখে গতকাল রাতে ১৮টি শট নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। চলতি মৌসুমে দলটির বিপক্ষে এর চেয়ে বেশি শট নিতে পেরেছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড, ২২টি।

.
২৫
.

দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচে ২৫টি গোলের রেকর্ড এখন হুলিয়ান আলভারেজের। তিনি কীর্তিটি গড়েছেন ৪১ ম্যাচে। দ্বিতীয় স্থানে লিওনেল মেসি, তাঁর লেগেছে ৪২ ম্যাচ।

.
২৭
.

ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ ২৭টি পেনাল্টির সবগুলোতে গোল করলেন ভিক্টর ইয়োকেরেস। ২০২৪ সালের মার্চ থেকে শুরু হওয়া এই ধারাটি এখনো চলমান।

.
২৯
.

মঙ্গলবার রাতে পিএসজি ও বায়ার্ন মিউনিখ মিলে ২২টি শট নিয়েছিল। এর মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে, আর সেখান থেকেই এসেছে ৯ গোল। অন্যদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদ ও পিএসজি মিলে ২৯টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৬টি শট, গোল এসেছে মাত্র ২টি।

.
৯৯
.

চলতি সপ্তাহের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ম্যাচগুলোতে সবচেয়ে বেশি বল স্পর্শ (৯৯ বার) এবং পাস সম্পন্ন করেছেন (৮৩টি) ডেক্লান রাইস।

.
৬ ও ৯
.

ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম লেগে ঘরের মাঠে ড্র করার পর ১০ বারের মধ্যে ৬ বার পরের ধাপে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ ড্র করার পর ১২ বারের মধ্যে ৯ বার পরের রাউন্ডে উঠেছে আর্সেনাল।