জাঁকিয়ে বসেছে শীতশীত এলেই মনে পড়ে তার কথাকার কথা?আপাতত উহ্য রাখি নামধামঠিকানা-ঠিকুজিএই শীত ভূমিকাপ্রধানসারকথা পরে হবেআপাতত ভূমিকাতেই বেঁধে রাখিহৃৎকথনসময়-সুযোগ পেলেহয়তো ঘটবে তারযথা বিস্তরণতবে কথা আর কাজকে যারাএকসুতোয় গাঁথেতেমন মানুষের বিপ্রতীপে দাঁড়াল সেতাই শীত আরও জেঁকে বসলহৃদয়ে, অন্তঃপুরেদুঁদে মননা পায় স্থিতিঘর-গেরস্তিঘুরে মরে আদাড়ে-পাঁদাড়ে!শীত এল, তার কথা পড়ে মনে, নিরজনেভূমিকাতেই বলে রাখিএই শীত বেঁধে খুব তার বুকে!
এই হাড়কাঁপানো শীতে চাই মোলায়েম রোদের পোশাকএই শীত নিত্য খোঁজে ভুবনডাঙার রোদভোরের স্নিগ্ধ রোদে কে দাঁড়িয়ে আছে?আমি তাকে খুব কাছে পেতে চাই!কারণ আমার শীতের পোশাক রেখে এসেছিমন-খারাপ-করা শীতবরফের দেশে!আচ্ছা, আমি আজ কাকে পেতে চাই?যাকে পেতে চাই সে কি আমার কম্পমান শরীরেউষ্ণতার প্রবাহ বইয়ে দিতে পারবে?পাতাঝরা শীতের কায়কারবার নিয়ে আমার অনেক প্রশ্নএসব প্রশ্ন আমি কাকে করি?উত্তরাদাত্রী কি আমার এসব প্রশ্ন বুকে নিয়ে ঘুমাতে যাবে?তার বিছানা ও বালিশ কি খুব শীতার্ত?যদি এর জবাব ‘না’ হয়তাহলে পত্রহরিৎ বৃক্ষের কাছে আমি কী নালিশ জানাব?আমার শীত আমার সঙ্গে আজকাল বড্ড কানামাছি খেলে!আমি বারবার শীতের সঙ্গে হেরে যাই!জানি না, আমার এই হেরে-যাওয়া দুঃখ বুকে নিয়ে কে ঘুমাতে যায়?আমি তো তাকেই প্রাণপণ খুঁজছি!সে কি ফিলিস্তিনের নড়বড়ে তাঁবুতে বসেআমার কথা ভাবছে?নাকি ইউক্রেনের বোমাবিধ্বস্ত কোনো নগরেহন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেযার প্রয়োজন ভারী ওভারকোট ও নিরাপদ আশ্রয়!আমি এ রকম বিষণ্ন তরুণীর জন্য মনে মনে তৈরি করিরোদের পোশাককারণ বরফাচ্ছাদিত এই সব মানুষের জীবনআমার নোটবুকে মৃত্যুর চিত্রকল্প হয়ে ফুটে ওঠে!আমি জীবন ও মৃত্যুকে একদমই আলাদা করতে পারি না!ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও ফার্স্ট লেডিসিলিয়া ফ্লোরেস জানেনস্বদেশের মাটি থেকে নিজেদের পা আলগা হয়ে গেলেদেশের খনিগুলো কেমন অরক্ষিত হয়ে পড়ে!যেকোনো সময় প্রবল শীত হামলে পড়তে পারে তাদের গায়ে!ক্ষমতা মানেই তো তীব্র উত্তাপকখনো কখনো তা দাবানলকেও ছাড়িয়ে যায়গাছপালা বনজঙ্গল পুড়িয়ে করে ফেলে ছাইভস্ম!আবার কখনো এর আঁচ নগরে-বন্দরেও তৈরি করেগভীরতর শঙ্কাএই শঙ্কা নিয়ে আমি কোথায় দাঁড়াব?কার কাছে পৌঁছে দেব ন্যায্য নালিশ?জাতিসংঘ, তুমি কি কেবল এসব দেখে দেখে যাবে?আর মিনমিনে স্বরে প্রতিবাদের হাওয়া ছড়াবে?একবার ইয়েমেনের কথাও ভাবো!ওখানেও তীব্র শীত ছড়িয়ে পড়েছে;এই শীতেও বানের জলে ভাসছেআফগানিস্তানের কোনো কোনো পাহাড়ি অঞ্চলসিরিয়ার শীতার্ত মানুষের কথাও একটু মাথায় রেখো!জানি না, আমার প্রিয়তমা কোথায় বসেবিষণ্ন মনে পড়ছে শীতের কবিতা!নাকি শীতকেই প্রেমের সমার্থক করে সাজাচ্ছেকোনো নির্জন চিলেকোঠা!জানি না, আজ আমার চোখে কেন ভেসে উঠছেইতালির ভিসুভিয়াসতবে কি আবারও শুরু হবে এর অগ্ন্যুৎপাত?পম্পেই আর হেরকুলেনিয়াম শহরের মতো ধ্বংস করে দেবেজালেমশাসিত সব কটি ক্ষমতাধর রাষ্ট্রকে?হয়তো এমনটা হতেই পারে!এই শীত ক্রমশ আমাকে অগ্নিকাণ্ডের দীক্ষা দিতে চাইছেআমি কোমল উষ্ণতার জন্য যতই আকুতি জানাচ্ছিচারপাশ থেকে কেবল ছুটে আসছে তীব্র দাবানলপ্রিয়তমা, এই শীতে ভুবনডাঙায় যদি রোদের পোশাক না-ই দিতে পারোতাহলে আর যা-ই হোক বরফের পোশাক নিয়ে এসো না!






