লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।.
টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করবেন।
নিউজিল্যান্ডের হয়ে টসে নেমেছেন নিক কেলি। ৫ টি–টুয়েন্টি খেলা এই ব্যাটসম্যানকে আচমকাই অধিনায়কত্ব করতে হচ্ছে। গতকালের অনুশীলনে পায়ে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম।
.তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টুয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডে যে মাঠে হয়েছে, সেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেই আজ প্রথম টি–টুয়েন্টি।
চট্টগ্রাম থেকে মুক্তকণ্ঠের প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, গতকাল রাতে ও আজ সকালে ভারি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। কিন্তু গত কয়েক ঘণ্টা আবহাওয়া ছিল রৌদ্রজ্জ্বল। যদিও টসের মিনিট দশেক আগে আবার মেঘে ঢেকে গেছে আকাশ।






