আমার হাড়ের কসম, আর মেদ বাড়িয়ো না!জানো না? পৃথিবীটা ছোট হয়ে আসছে,সিটের জায়গা কমে গেছে,আয়নার ফ্রেমও সংকুচিত এখন।আমার পাঁজরের প্রতিটি খাঁজজায়গা করে দিচ্ছে শ্বাসের,আর তুমি?প্রতিদিন মেদ জমিয়ে নতুন ভূগোল তৈরি করছ!বাতাস তো চলতেই চায়,জানালা খুলে দিলে ভালো হয়,কিন্তু তোমার শরীরের দেয়ালসব পথ আটকে দিয়েছে।আমার হাড়ের কসম, আর মেদ বাড়িয়ো না!একদিন যখন শরীরের ভারেনিজেকেই বহন করা কঠিন হবে,তখন বুঝবে—সবচেয়ে ভারী বোঝা নিজেরই মাংস।

প্রকাশক থেকে সশস্ত্র বিপ্লবী
২০ জুন, ২০২৬ এ ৭:৩০ অপরাহ্ণ





