ইংরেজি ১ম পত্র: পরামর্শ
ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের ধরন ও উত্তর লেখার সঠিক কলাকৌশল জেনে নিয়ে উত্তর লিখবে।
∎ Part-A: Reading Test-৭০ নম্বর
# Seen Comprehension:
পাঠ্যবইয়ের Unit–গুলো থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন প্রণয়ন করা হবে।
প্রশ্ন নম্বর–১
১ নম্বর প্রশ্নে সাতটি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন) থাকবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নে চারটি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলো থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে। সিন কম্প্রিহেনশনটি পড়েই সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন নম্বর–২
২ নম্বর প্রশ্নটিতে Answering questions থাকবে। প্রতিটিতে নম্বর থাকবে ২ করে। এই প্রশ্ন দিয়ে স্মৃতিশক্তি পরীক্ষা, সৃষ্টিশীলতা ও অনুধাবন ক্ষমতা, বিশ্লেষণ ও মূল্যায়ন শক্তি ইত্যাদি দেখা হয়।
.বিশ্ব বই দিবস ২০২৬: বিশ্বের ১০টি সবচেয়ে সুন্দর লাইব্রেরির ভেতরের গল্প.প্রশ্ন নম্বর–৩
৩ নম্বর প্রশ্নটিতে Seen Comprehension ভিত্তি করে Gap filling থাকবে। এই প্রশ্নে পাঁচটি শূন্যস্থানসহ একটি প্যাসেজ থাকবে। শুধু উত্তরগুলো লিখতে হবে। উত্তর বুঝেশুনে লিখবে।
# Unseen Passage (পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ): এই অনুচ্ছেদ অবলম্বনে ৪ ও ৫ নম্বর প্রশ্ন থাকবে।
প্রশ্ন নম্বর–৪
৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে Information Transfer থাকবে। সেগুলো যথাযথ তথ্যের মাধ্যমে উপস্থাপন করবে। তথে৵র পরিবর্তন কীভাবে চেয়েছে, আগে তা ভালোভাবে পড়ে নাও। তারপর উত্তর লিখবে।
প্রশ্ন নম্বর–৫
৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রদত্ত unseen passage–টির Writing summary লিখতে হবে। Summary অংশে লেখা কমে তিন ভাগের এক ভাগ হবে। Summary–তে পরোক্ষ উক্তি, নিজস্ব শব্দমালা, সরল বাক্যমালা ব্যবহার করবে। সবকিছুই প্রশ্নে দেওয়া অনুচ্ছেদ অনুযায়ী লিখবে।
.প্রশ্ন নম্বর–৬
৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে বাক্যগুলোকে Matching করতে হবে। এখানে তিনটি কলাম থাকবে। প্রতিটি কলামে পাঁচটি বাক্যাংশ থাকে। কলামগুলো থেকে বাক্যাংশ নিয়ে পাঁচটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়।
প্রশ্ন নম্বর–৭
৭ নম্বর প্রশ্নে আটটি Rearranging sentences থাকবে। আর এলোমেলোভাবে দেওয়া বাক্যকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। গল্পটা এমনভাবে সাজাতে হবে এটি যেন অর্থপূর্ণ হয়, তা খেয়াল রাখবে।
উত্তরপত্রে বাক্যগুলোর বাঁ পাশের বর্ণমালা সাজিয়ে লিখলেই চলবে। যেমন—
প্রশ্ন নম্বর–৮
৮ নম্বরে কবিতা থেকে প্রশ্নের উত্তর লেখা। প্রশ্ন থাকবে ৮টি, উত্তর করতে হবে যেকোনো ৫টি প্রশ্নের। পাঠ্যবইয়ের কবিতা ঠিকমতো পড়লেই উত্তর করতে পারবে। নম্বর থাকবে ২ করে ১০ নম্বর।
.প্রশ্ন নম্বর–৯
৯ নম্বরে গল্প থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে ৮টি, উত্তর করতে হবে যেকোনো ৫টি প্রশ্নের। নম্বর থাকবে ২ করে ১০ নম্বর। গল্প যদি ভালো জানা থাকে, তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তর করতে পারবে।
∎ Part-B: Writing Test-৩০ নম্বর
প্রশ্ন নম্বর–১০
১০ নম্বর প্রশ্নের উত্তরে একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। যতটুকু দেওয়া থাকবে, তার সঙ্গে কমপক্ষে নতুন ১০ থেকে ১৫টি বাক্য লিখে গল্পটি সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে বেশি বাক্য লিখতে পারবে। গল্পটির একটি শিরোনাম (title) লিখতে হবে। গল্পটির শিরোনাম অর্থবহ ও যথাযথভাবে লিখবে। শিরোনাম না লিখেই অনেক শিক্ষার্থী ভুল করে থাকে। তুমি মনে করে অবশ্যই শিরোনাম (title) লিখতে ভুলবে না। নম্বর থাকবে ১৫।
প্রশ্ন নম্বর–১১
১১ নম্বর প্রশ্নের উত্তরে দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি dialogue লিখতে হবে। কমপক্ষে ১০ জোড়া পূর্ণ বাক্য লিখবে, ৫টি প্রশ্ন বাক্য ও ৫টি তার উত্তর হিসেবে বাক্য লিখবে। ডায়ালগের বাক্যগুলো অবশ্যই শ্রুতিমধুর যেন হয়। ডায়ালগটি পরিপূর্ণ ও অর্থবহ হওয়ার জন্য প্রয়োজনে আরও ৩/৪টি প্রশ্নোত্তর বাড়িয়ে লিখতে পারো। শুধু hello, yes, no, thanks, welcome ইত্যাদি দিলেই হবে না। নম্বর থাকবে ১৫।
ইকবাল খান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা






