বহুরৈখিক এ স্বপ্ন বিফল বিপন্ননিদারুণ হাওয়ার পড়ন্ত বেলায়।কোথাও নেই সবুজ সংকেত...অরণ্যজ্বলছে বৈশাখী ঝড়ে প্রবন্ধ-প্রণয়।এক আশ্চর্য পৃথিবী, ধূসর মলিন!সড়কে শকুন নাচে ইতর মুদ্রায়।সকুরুণ তরুণীর তাড়িত যৌবন—আজ শ্বাপদসংকুল, ঘন কুয়াশায়।এ দুঃসহ প্রপঞ্চের সময়...এখন—অলৌকিক দৃশ্যে চাঁদ আর অগণনমুখে ফাঁপা গণতন্ত্র ধূসর মেরুন—কাঁকড়ার জলে কেউ ঢেলেছে আগুন।তবু গার্হস্থ্য-অঘ্রাণ আসে এ সন্ধ্যারনিরালম্ব মানচিত্রে হঠাৎ আবার...

সার্ত্রের অস্তিত্ববাদ: মানুষ কি নিজেই নিজের নির্মাতা
২১ জুন, ২০২৬ এ ১২:৫৬ অপরাহ্ণ





