শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) ১২টি শূন্য পদে নিয়োগে আবেদন চলছে। ১৬ গ্রেডে গাড়িচালক পদে এই নিয়োগে আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬।
.পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা/ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের বিবেচনা করা যেতে পারে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়স: ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের ধরন: স্থায়ী
.গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩১ বিভাগে শিক্ষক নিয়োগ.আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
.বাংলাদেশিদের জন্য ভারতের ৫০০ বৃত্তি, টোয়েফল-আইইএলটিএস ছাড়াই করুন আবেদন.আবেদন ফি
আবেদনের জন্য ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।
.গাজীপুর সিটি করপোরেশনে চাকরি, ১৫ পদে নেবে ৪৪ জন.জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৩ পদে চাকরি, গ্রেড ৫ থেকে ১৬





