এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের কাট্টলির বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একদল লোক হাসনাতকে ঘিরে প্রশ্ন করেন, কেন তিনি ‘আওয়ামী লীগের দোসরের’ বাসায় এসেছেন। এনসিপির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছেন। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, মনজুর আলম এনসিপির প্রার্থী হয়ে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে পারেন।
সরকারকে ব্যর্থ দেখতে চাই না, জ্বালানি সংকটে সহযোগিতার আশ্বাস জামায়াতের
১৬ আগস্ট, ২০২৬ এ ১০:০৫ অপরাহ্ণ