স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুসারে ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তিন ক্যাটাগরির পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে। প্রতিটি পদে দুজন করে মোট ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত এই প্রার্থীরা ২৯ এপ্রিল ২০২৬ তারিখে বিভাগে যোগদান করবেন। তাঁদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হবে।






