বাংলা নববর্ষ ১৪৩৩-কে উদযাপন করে দিনব্যাপী মুক্তকণ্ঠ বৈশাখী উৎসব শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত শেফস্ টেবিল কোর্টসাইডে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মাধুর্যে উৎসবের সূচনা হয়। গান পরিবেশন করেছেন গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টসের শিশুশিল্পীরা।
উৎসব চলবে বিকেল ৫টা পর্যন্ত। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই আয়োজন নগরজীবনে ঐতিহ্যের ছোঁয়া এনে দিচ্ছে। সবার জন্য উন্মুক্ত এই উৎসব।
মুক্তকণ্ঠের উদ্যোগে ও শেফস্ টেবিল কোর্টসাইডের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দিনভর শীতলপাটি, টেপাপুতুল, চুড়ি, খেলনার মতো লোকজ পণ্যের প্রদর্শনী রয়েছে দর্শনার্থীদের জন্য।
উৎসব প্রাঙ্গণে রয়েছে রণপা, হাওয়াই মিঠাই, বানরনাচ, টিয়া পাখির চিঠি ও বোম্বে ক্যান্ডি। এছাড়া লাটিম, মার্বেল, লুডো, ষোলো ঘুঁটি, বিস্কুটদৌড়ের মতো শৈশবের দুরন্ত খেলাগুলোরও আয়োজন রয়েছে।
শিশু-কিশোর ও তরুণদের জন্য উৎসবে রয়েছে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’। শুরুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০টায় হাতের লেখা প্রতিযোগিতা এবং বেলা ১১টায় ‘যেমন খুশি তেমন সাজো’। পাশাপাশি ক্যারিকেচার ও অরিগ্যামির মতো সৃজনশীল কর্নারগুলো শিশুদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
উৎসবজুড়ে সংগীত, গল্প বলার আসর, পুতুলনাচ, জাদুসহ বিভিন্ন পরিবেশনা চলছে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য তৈরি হয়েছে উন্মুক্ত ও প্রাণবন্ত পরিবেশ। আয়োজনজুড়ে রয়েছে উৎসবমুখর সাজসজ্জা ও বৈশাখের ঐতিহ্যবাহী মোটিফ।
নগরজীবনের কোলাহলে এই আয়োজন একদিনের জন্য আনন্দ ও সাংস্কৃতিক সংযোগের প্ল্যাটফর্ম তৈরি করেছে। উৎসবের বিস্তারিত জানতে ফোন করুন ০১৪০৪-৪৪০০৫০ নম্বরে। অথবা ভিজিট করুন।






