বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এ টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নিরাপদ এবং সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করায় ব্যাংকটিকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬: ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার দিয়েছে।
রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে সম্মাননাটি তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারম্যান এম এস শেকিল চৌধুরী।
দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে একটি হিসেবে ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে ২.২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ইনওয়ার্ড রেমিট্যান্স প্রক্রিয়া করে। এটি দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়াতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করতে ব্যাংকের অবিরাম প্রচেষ্টার ফল।
বর্তমানে ব্র্যাক ব্যাংক বিশ্বের ৯০টির বেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে অংশীদারিত্ব করে আধুনিক ও নিরাপদ এপিআই সংযোগের মাধ্যমে রিয়েল-টাইম রেমিট্যান্স সেবা দিচ্ছে। গ্রাহকরা ই-কেওয়াইসি সুবিধায় ডিজিটালভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ‘আস্থা’ অ্যাপসহ বিভিন্ন প্রবাসী ব্যাংকিং সেবায় দ্রুত, নিরবচ্ছিন্ন সুবিধা পান। দেশজুড়ে ৩১০টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কে রেমিট্যান্স গ্রহণকারীরা সহজে অর্থ তুলতে পারেন।
এই স্বীকৃতি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বন্ধন আরও মজবুত করেছে। একই সঙ্গে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলেছে।






