এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হবে। এই পরীক্ষা পরিচালনার নীতিমালা-২০২৬ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়মকানুন, কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, শৃঙ্খলা রক্ষার নিয়ম, নকলের শাস্তি এবং ফলাফল প্রকাশের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে।
গতকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়।
নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।






