গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ২ শিশুর হামে মৃত্যু নিশ্চিত করেছে। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়েই মারা গেছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭২৯ শিশু ভর্তি হয়েছে এবং ৮২ জনের হাম শনাক্ত হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্যগুলো জানা গেছে। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত।

বিস্তারিত আসছে...