প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়: শেষ মুহূর্তের পরামর্শ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার জন্য বরাদ্দ সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রাথমিক বিজ্ঞান থেকে ৪টি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে ৪টি করে মোট ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে।
∎ প্রাথমিক বিজ্ঞান
১ নম্বর প্রশ্ন
প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন হবে বহুনির্বাচনী। এতে ৫টি প্রশ্ন থাকবে, প্রতিটির ১ করে নম্বর মোট ৫। সব প্রশ্নের উত্তর দিতে হবে। খাতায় শুধু প্রশ্নের নম্বর লিখে সঠিক উত্তরের ক, খ, গ, ঘ ইত্যাদি লিখলেই চলবে, পুরো বাক্য লিখতে হবে না।
উদাহরণ: ১. তথ্য সংরক্ষণ ডিভাইস কোনটি?
ক. ইন্টারনেট খ. মেমোরি কার্ড
গ. ফেসবুক ঘ. টুইটার
উত্তর: ১. খ. মেমোরি কার্ড
২ নম্বর প্রশ্ন
বিজ্ঞানের ২ নম্বর প্রশ্ন হবে শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা নির্ণয় বা মিলকরণ—এই তিন ধরনের একটি।
ক. শূন্যস্থান পূরণ: ৫টি প্রশ্ন থাকবে, প্রতিটির ১ করে নম্বর মোট ৫। সবার উত্তর দিতে হবে। খাতায় প্রশ্নের নম্বর দিয়ে শূন্যস্থানে সঠিক শব্দ লিখবেন।
খ. সত্য-মিথ্যা নির্ণয়: পাঠ্যবই থেকে লাইন দেওয়া হবে। সত্য হলে ‘সত্য’, মিথ্যা হলে ‘মিথ্যা’ লিখবেন।
উদাহরণ: ২. ক. গ্রিনহাউস হলো কাচের স্বচ্ছ ঘর।
উত্তর: ২. ক. সত্য
গ. মিলকরণ: বাঁ পাশে ৭টি অংশ এবং ডান পাশে ৫টি লাইন এলোমেলোভাবে দেওয়া থাকবে। যৌক্তিক বাক্য তৈরি করে মিলিয়ে লিখবেন।
৩ নম্বর প্রশ্ন
সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। ৮টি প্রশ্ন, প্রতিটির ২ নম্বর করে মোট ১৬। পুরো পাঠ্যবই থেকে আসবে। উত্তর ৭/৮ লাইনে প্রাসঙ্গিকভাবে লিখবেন। প্রশ্নে চাওয়া তথ্য ঠিক লিখুন, বানানে ভুল করবেন না।
৪ নম্বর প্রশ্ন
বিস্তৃত উত্তরের ৪টি প্রশ্ন, প্রতিটির ৬ নম্বর করে মোট ২৪। সবার উত্তর দিন। উত্তর লিখবেন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার ভিত্তিতে। প্রশ্নে চাওয়া তথ্য ঠিক লিখুন, প্রাসঙ্গিক রাখুন।
∎ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনী প্রশ্ন
১ নম্বর প্রশ্ন বহুনির্বাচনী। ৫টি প্রশ্ন, ১ করে নম্বর মোট ৫। সব উত্তর দিন। খাতায় প্রশ্ন নম্বর লিখে ক, খ, গ, ঘ ইত্যাদি লিখলেই হবে, পুরো বাক্য লাগবে না।
২ নম্বর প্রশ্ন
শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা বা মিলকরণ—একটি ধরনের।
ক. শূন্যস্থান পূরণ: ৫টি প্রশ্ন, ১ করে নম্বর। সব উত্তর দিন, সঠিক শব্দ লিখুন।
উদাহরণ: ২. গ. গণতন্ত্র হলো—শাসন।
উত্তর: ২. গ. জনগণের
খ. সত্য-মিথ্যা: পাঠ্যবই থেকে লাইন, সত্য হলে ‘সত্য’, মিথ্যা হলে ‘মিথ্যা’।
উদাহরণ: ২. খ. গণ–অভ্যুত্থান হয় ১৯৬৯ সালে।
উত্তর: ২. খ. সত্য
গ. মিলকরণ: বাঁ পাশে ৭টি অংশ, ডানে ৫টি লাইন এলোমেলো। যৌক্তিকভাবে মিলিয়ে লিখুন।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
৩ নম্বরে ৮টি প্রশ্ন, ২ করে নম্বর মোট ১৬। পুরো পাঠ্যবই থেকে। ৭/৮ লাইনে প্রাসঙ্গিক উত্তর, বানান ঠিক রাখুন।
বিস্তৃত উত্তর প্রশ্ন
৪ নম্বরে ৪টি প্রশ্ন, ৬ করে নম্বর মোট ২৪। সব উত্তর দিন। জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতায় লিখুন, প্রশ্নমতো ঠিক তথ্য দিন।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা






