আর্সেনাল এখন ম্যানচেস্টার সিটির তীব্র চাপে রয়েছে। আজ স্টামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ গোলে পরাজিত করে সিটি আর্সেনালের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে এনেছে। আসলে এই ব্যবধানকে ৩ বলা যায়, কারণ সিটি আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। ৩২ ম্যাচে আর্সেনালের ৭০ পয়েন্ট, ৩১ ম্যাচে সিটির ৬৪ পয়েন্ট। শনিবার বোর্নমাউথের কাছে হেরে আর্সেনাল ব্যবধান ধরে রাখার সুযোগ হারিয়েছে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে সিটি দ্রুত এগিয়ে গেল। ৫১ মিনিটে রায়ান শেরকির চমৎকার ক্রসে মাথায় ছুঁয়ে নিকো ও’রাইলি গোল করে সিটিকে ১-০ এগিয়ে দেন। ৬ মিনিট পর শেরকির পাসে মার্ক গেহি দ্বিতীয় গোলটি করেন। ৬৮ মিনিটে মোইজেস কাইসেদোর ভুলে বল পেয়ে জেরেমি ডোকু তৃতীয় গোলটি নিশ্চিত করেন।

আগামী রোববার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে খেলবে সিটি। এই ম্যাচটি লিগের গতিপথ নির্ধারণ করতে পারে।

বিস্তারিত আসছে...